মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভারতবর্ষ আজ আনন্দিত: তিন তালাক বিল পাশের পর মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের রাজ্যসভায় আজ মঙ্গলবার রাজ্যসভায় বিরোধীদের প্রবল প্রতিবাদ সত্ত্বেও, পাশ হয়েছে তিন তালাক বিল। আর তারপরেই ট্যুইট করে উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী বলেন, মধ্যুযগীয় এবং সেকেলে একটি রীতি অবশেষে ইতিহাসের ডাস্টবিনে ঠাঁই পেল! তাৎক্ষণিক তিন তালাকের অবলুপ্তি ঘটাল সংসদ এবং মুসলিম মহিলাদের সঙ্গে হওয়া একটি ঐতিহাসিক ভুলের সংশোধন হল। এ ধরণের মন্তব্য করে মুসলিমদের নজরে হিরু সাজতে যাচ্ছে বলেও মনে করছেন অনেকে। কিন্তু ঐতিহাসিক ভুল বলে আবারো বিতর্কিত হওয়ার সম্ভাবনা রয়েছে মোদী সরকারের।

মোদী আরো বলেন, এ বিল লিঙ্গ ন্যায়বিচারের জয় এবং সমাজের আরও সাম্যতা আনবে। ভারতবর্ষ আজ আনন্দিত। তিনবার “তালাক” শব্দটি উচ্চারণ করে স্ত্রীকে তাৎক্ষণিক বিবাহ বিচ্ছেদের চল মুসলিম সমাজে।

https://twitter.com/narendramodi/status/1156201646075994112

লোকসভায় বিলটি পেশ করা হলে বিরোধিতার মুখে পড়ে। তবে বিরোধিতা করা বেশীরভাগ দলই বিলটি পাশ করানোয় ওয়াক আউট করে সহযোগিতা করে।

তাদের মধ্যে রয়েছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড, এআইএডিএমকে, এবং কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি।

তিন তালাক বিল পাশ করাতে যারা সাহায্য করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ট্যুইটে তিনি লেখেন, মুসলিম মহিলা (বিবাহ অধিকার সুরক্ষা) বিল ২০১৯, উভয়কক্ষেই পাশ করাতে যারা সমর্থন করেছে, সেই সমস্ত দল এবং সাংসদদের ধন্যবাদ জানাই। তারা উৎসবের সূচনা করেছেন এবং তাঁদের নাম ভারতের ইতিহাসে লেখা থাকবে। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ