শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

ডেঙ্গুতে এবার পুলিশের এসআইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোহিনুর বেগম নীলা (৩৩) নামে পুলিশের এক এসআই মারা গেছেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।

বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মোহাম্মদপুর সিটি হাসপাতালের এক কর্মকর্তা বলেন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত ৯টায় তাকে গুরুতর অবস্থায় এ হাসপাতালে আনা হয়। এরপর থেকে থেকে তাকে আইসিইউতে রাখা হয়। বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে মারা যান তিনি।

এসআই কোহিনুর বেগমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ