মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সমালোচনার মুখে বিদেশ থেকে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী, কাল সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ মারাত্বক আকার ধারণ করায় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। এর মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সপরিবারে বিদেশ যাওয়ার খবরে তোলপাড় সৃষ্টি হওয়ায় ফিরে আসছেন।

স্বাস্থ্যমন্ত্রী সাত দিনের সফরে গত ২৮ জুলাই সপরিবারে মালয়েশিয়া যান। টিকিট অনুযায়ী আগামী ৪ আগস্ট তার দেশে ফেরার কথা। কিন্তু তার এ বিদেশ ভ্রমণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলের ব্যাপক সমালোচনার মুখে আজই তিনি দেশে ফিরছেন।

একাধিক সূত্রে জানা গেছে, জাহিদ মালিক আজই দেশে ফিরে আসছেন এবং আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলনে করবেন। চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশে গেছেন বলে একটি সূত্রের দাবি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম বলেছিলেন, ‘মন্ত্রী মহোদয় বর্তমানে কোথায় আছেন, তা আমার জানা নেই। তবে আমি জানি, তিনি এলাকায় আছেন।’ কিন্তু দেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জে নেই। পারিবারিক সফরে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ