শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

হাসি মুখে লঙ্কান কেবিনেটে ফিরলেন পদত্যাগী ৯ মুসলিম মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলংকার রাজধানী কলম্বো ও এর আশপাশের বিভিন্ন এলাকায় চালানো সিরিজ বোমা হামলায় সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে সম্প্রতি একযোগে পদত্যাগ করেছিলেন মুসলিম মন্ত্রীরা।

মঙ্গলবার (৩০ জুলাই)  তারা কেবিনেটে পুনরায় যোগ দিয়েছেন বলেলঙ্কান কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা 'রয়টার্স' খবর দিয়েছে।

খবরে বলা হয়, সন্ত্রাসীদের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই পুলিশের এ রিপোর্টের পর তারা কেবিনেটে যোগ দিলেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তরা এ কথা জানান।

এর আগে গত ২১ এপ্রিল কলোম্বোর তিনটি চার্চ ও তিনটি বিলাসবহুল আবাসিক হোটেলে চালানো সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৮ বেসামরিক নিহত ও প্রায় পাঁচ শতাধিক লোক আহত হন। পরবর্তীতে ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জিহাদি গ্রুপের প্রায় একশর বেশি সমর্থককে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে একজন বৌদ্ধ আইনপ্রণেতা সন্ত্রাসীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে পার্লামেন্টের সেই নয় মুসলিম সদস্যকে বরখাস্তের দাবি করেন। যদিও গত জুনের শুরুর দিকে তারা নিজেরাই পদত্যাগের ঘোষণা দেন। যাদের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন।

এ দিকে লঙ্কান প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, চলতি বছরের জুনে পদত্যাগ করা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সকলেই নিজ নিজ পদে বহাল হওয়ার জন্য কাল রাতে প্রেসিডেন্টের কাছে শপথ গ্রহণ করেছেন।'

অপর দিকে দেশটির মুসলিম নেতৃবৃন্দের অভিযোগ, ইস্টার সানডেতে ভয়াবহ হামলার পর থেকে তারা বিভিন্ন ধরণের সহিংসতা, ঘৃণা ও হয়রানিমূলক কর্মকাণ্ডের শিকার হচ্ছেন। দেশটির বর্তমানে প্রায় দুই কোটি ১০ লাখ লোকের বসবাস, যার মধ্যে প্রায় ১০ শতাংশ নাগরিকই মুসলিম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ