মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

ডেঙ্গুর পরীক্ষায় বাড়তি ফি নেয়ায় সিএসসিআর হাসপাতালকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু আক্রান্ত রোগীর রক্ত পরীক্ষায় সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি নেওয়ায় সিএসসিআর হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সেবা গ্রহণকারীর অভিযোগের ভিত্তিতে বুধবার (৩১ জুলাই) বিকেলে নগরীর গোলপাহাড় মোড় সংলগ্ন সিএসসিআর হাসপাতালে অভিযান চালায় প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে অধিদফতরের (চট্টগ্রাম জেলা কার্যালয়) সহকারী পরিচালক মুহা. হাসানুজ্জামান বলেন, হাসপাতালটি সরকার নির্ধারিত ফি’র বেশি নিচ্ছেন, দুই সেবা গ্রহীতার কাছ থেকে এমন অভিযোগ পেয়ে সিএসসিআর প্রাইভেট লিমিটেড হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।

এসময় তদন্ত করে দেখা যায়, ডেঙ্গু পরীক্ষায় হাসপাতালটি সরকার নির্ধারিত ৫০০ টাকা ফি’র পরিবর্তে এক হাজার ২৬০ টাকা গ্রহণ করছেন। অন্যজনের কাছে ৪০০ টাকার স্থলে নেয়া হয়েছে ৪৬৫ টাকা। পরে এ ঘটনায় দুটি অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকার জরিমানা করা হয়।

এর আগে বুধবার (৩০ জুলাই) একই অভিযোগে নগরীর পাঁচলাইশ থানার চিটাগং স্কয়ার ক্লিনিক্যাল ল্যাবরেটরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত ৫০০ টাকার ফি এক হাজার ২০০ টাকা নিচ্ছিলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ