সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

সময় বাড়লো অনলাইনে ভ্যাট নিবন্ধনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করদাতাদের মাসিক রিটার্ন দাখিল এবং আমদানি-রফতানিসহ অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে অনলাইনে ভ্যাট (মূসক) নিবন্ধন ও পুনঃনিবন্ধনের সময় আগামী ১৪ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩১ জুলাই (বুধবার) ছিল নিবন্ধন ও পুনঃনিবন্ধনের শেষ সময়।

এ বিষয়ে ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ মুশফিকুর রহমান জানান, করদাতাদের সুবিধার্থে অনলাইনে ভ্যাট নিবন্ধনের সময় ১৪ দিন বাড়ানো হয়েছে। আশা করি এই সময়ের মধ্যে সকল করদাতা অনলাইনে নিবন্ধন শেষ করবেন।

বিজ্ঞপ্তিতে রাজস্ব প্রশাসন যেসব করদাতা ইতোপূর্বে অনলাইনে ৯ ডিজিটের মূসক নিবন্ধন করেছেন তাদেরকে নতুন করে 'মূসক-২.১ ফরম' পূরণ করে নিবন্ধন সংক্রান্ত তথ্যসমূহ হালনাগাদ করতে বলেছে। এছাড়া যে সকল করদাতা নতুন পদ্ধতিতে মূসক নিবন্ধন গ্রহণ করেননি অর্থাৎ এখনও ১১ ডিজিটের নিবন্ধন ব্যবহার করছেন, তাদেরকে অবিলম্বে অনলাইনে নিবন্ধন গ্রহণ করতে বলেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,যে সকল করদাতা ৭ জুলাই পর্যন্ত অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করেছেন,সিস্টেম আপগ্রেড করার কারণে সেটি বন্ধ থাকায় তাদের নিবন্ধনের আবেদন সিস্টেমে গৃহীত হয়নি। তাদেরকে পুনরায় অনলাইনে নিবন্ধনের অনুরোধ করেছে এনবিআর।

১ জুলাই থেকে 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২' বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন আইনের প্রয়োগ পদ্ধতি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। ১৬১টি পণ্য ও সেবা উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধন নেয়া বাধ্যতামূলক করেছে এনবিআর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ