শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি, ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় রাজধানীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক ও আলোক হেলথ কেয়ার লিমিটেড কে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফরোজা রহমান ও মো আব্দুল জব্বার মন্ডল এসব অভিযান পরিচালনা করেন। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এসব অভিযান তত্ত্বাবধায়ন করেন। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ সার্বিক সহায়তা প্রদান করে।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ