সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

৫ পৃষ্ঠা থেকে সর্বোচ্চ এক পারা পর্যন্ত সবক দিতো হাফেজ তালহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুহাম্মদ আবু তালহা। ফরিদপুর জেলার নগরকান্দা থানার গোড়াইল গ্রামে তার বাড়ি। তার বাবা হাবিবুর রহমান ও মা হুসনে আরা বেগমের তিন সন্তানের মধ্যে সবার বড় সে। বাড়ির মায়া ত্যাগ করে পড়ালেখা করে রাজধানীতে।

বারিধারা নতুন বাজারস্থ মাদানি এভিনিউ সংলগ্ন মারকাযুল কুরআন ঢাকার হিফজ বিভাগের ছাত্র সে। মাত্র ১০৫ দিনে পবিত্র কুরআন শরিফের পুরো ৩০ পারা হিফজ শেষ করেছ তালহা এখন খবরের শিরোনাম।

এতে প্রকাশ পেয়েছে পবিত্র কুরআনের অলৌকিকতা। আল্লাহ বলছেন, তিনি বান্দার জন্য পবিত্র এ কালামকে সহজ থেকে সহজতর করেছেন। আর হাফেজ আবু তালহার প্রতিভা আবারও প্রমাণ করল সেইকথা।

বিস্ময় বালক তালহার বয়স মাত্র ৭ বছর ৬ মাস। এই বয়সের বাচ্চারা খেলাধুলা করেই মূল্যবান সময়গুলো নষ্ট করে। মহান আল্লাহ তায়ালা এভাবেই তাদের শিশুমনকে হয়তো তৈরি করেছেন।

কিন্তু হাফেজ তালহা সম্পূর্ণ ব্যতিক্রম। আল্লাহর রহমত ও নিজের অক্লান্ত পরিশ্রম তাকে সফলতা এনে দিয়েছে। সে প্রতিদিন সর্বনিম্ন ৫ পৃষ্ঠা থেকে সর্বোচ্চ এক পারা পর্যন্ত সবক দিয়েছে। গত ৩১ জুলাই সে খতম শেষ করে।

হাফেজ তালহার উস্তাদ ও মারকাযের হিফজ বিভাগের প্রধান হাফেজ আবু হুরায়রা বলেন, ছেলেটি অসম্ভব মেধাবী, এমন মেধা সবার হয় না।

আরএম/