বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আফগানিস্তানে শান্তি ফেরাতে শেষবারের মতো বৈঠকে যুক্তরাষ্ট্র-তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে ১৮ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে শেষবারের মতো শান্তি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও তালেবান প্রতিনিধিরা।

শনিবার (০৩ আগস্ট) কাতারের রাজধানী দোহায় এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এবারের আলোচনাকে দু’পক্ষের সমঝোতার ‘অতি গুরুত্বপূর্ণ’ অধ্যায় হিসেবে অভিহিত করা হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, আট ধাপের এ বৈঠকের মধ্য দিয়ে ১৩ আগস্টের আগেই একটি শান্তি চুক্তিতে পৌঁছানো যাবে বলে আশা করা হচ্ছে। এতে করে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার করা হবে বলেও আশাবাদ তাদের।

আলোচনায় অংশ নিতে শুক্রবার (০২ আগস্ট) রাতে দোহায় পৌঁছান আফগানিস্তানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ। ২০১৮ সাল থেকে তালেবান প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকের নেতৃত্বে তিনিই ছিলেন।

আরেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ