বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এ বছর ২২২ জনের হজ যাত্রা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালন করতে চলতি বছর ২২২ জন যাত্রী সৌদি আরব যেতে পারেননি বলে জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

আজ সোমবার হজ ক্যাম্পে আয়োজিত এবারের হজ কার্যক্রম সম্পাদনা নিয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এমন তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, 'অতীতের যে কোন বছরের তুলনায় এবারের হজ কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

অতীতের মতো এ বছর কোন ফ্লাইট বাতিলের ঘটনাও ঘটেনি। তবে ব্যক্তিগত কারণ ও অসুস্থতার জন্য ২২২ জন হজযাত্রী স্বেচ্ছায় তাদের যাত্রা বাতিল করেন।'

তিনি আরও বলেন, সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি বছর এক লাখ ২৬ হাজার ৯২৩ জন বাংলাদেশি হজে যাবার কথা ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৯২৩ জন এবং বেসরকারিভাবে এক লাখ ২০ হাজার জন সৌদি যাবার কথা।

তবে যে কয়জন হজে যাননি তারা ব্যক্তিগত কারণ ও অসুস্থতার জন্য স্বেচ্ছায় তাদের ফ্লাইট বাতিল করেন। এছাড়া বাদবাকিরা নিরাপদে মক্কার উদ্দেশ গমণ করেন।

এবার হ্জ কর্যক্রম সফল হওয়ায় সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সকল সংস্থা ও কর্মকর্তাদের হাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ