বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কাশ্মীরে আরও ৮ হাজার সেনা পাঠানো হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরো কাশ্মীরজুড়ে থমথমে অবস্থা। ভারতের মন্ত্রিসভায় আজ সোমবার এক জরুরি সভায় কাশ্মীরকে দেয়া বিশেষ সুবিধা বাতিলের বিল পাস করার পরই বিক্ষোভ দমনে সেখানে আরও আট হাজার আধাসামরিক সেনা পাঠানো হচ্ছে।

বিমানবাহিনীর সামরিক পরিবহন বিমানে করে সোমবার জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে আট হাজার সেনা পাঠানো হয়। এ নিয়ে গত কয়েক সপ্তাহে সেখানে অতিরিক্ত ৩৫ হাজার সেনা মোতায়েন করা হলো।

আজ সোমবার সকালে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় কাশ্মীরকে দেয়া বিশেষ সুবিধা বাতিলের বিল পাসের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ।

আর ওই ঘোষণার পর বিক্ষোভ দমনে আরও আট হাজার আধাসামরিক সেনা পাঠানো হচ্ছে বলে জানানো হয়। কাশ্মীরের বিশেষ মর্যাদার বিলোপ করার ঘোষণা দেয়ার পর পরিস্থিতি মোকাবেলায় গত কিছু দিন ধরে কাশ্মীরে সামরিক উপস্থিতি বাড়ানো শুরু করে মোদির নেতৃত্বাধীন সরকার।

উল্লেখ্য, কাশ্মীরে প্রতি ১০ জন মানুষের জন্য একজন সেনা মোতায়েন রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ