শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

কাশ্মীর ইস্যুতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত জম্মু কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে দলের নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিমের উপস্থিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে সৈয়দ মুফতি ফয়জুল করিম বলেন, ভারতে অব্যাহতভাবে মুসলিম নির্যাতন চলছে। আমাদের সবকিছু দিয়ে সাধ্যমতো সেই নির্যাতনের প্রতিবাদ জানাতে হবে। কাশ্মীরে মোদি সরকারের আগ্রাসন রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

Image may contain: one or more people, crowd and outdoor

এসময় তিনি হিন্দু-মুসলিমকে ঐক্যবদ্ধভাবে বিজেপি সরকারের নীল নকশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়াও মিছিলে নেতাকর্মীরা জম্মু কাশ্মীর থেকে অবিলম্বে ভারতের নিযুক্ত সব সৈন্য প্রত্যাহারের দাবি করেন।

মিলিছ থেকে আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ