বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দিল্লিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দক্ষিণ দিল্লির জাকির নগরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত ২টার দিকে চারতলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনে মোট ১৩ টি ফ্ল্যাট ছিল।

জানা যায়, জনাকীর্ণ এ এলাকাটি জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত। একটি ইলেকট্রিক বক্স থেকে যখন ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঠিক যে সময়ে আগুন লাগে সে সময়ে ওই বিল্ডিংয়ে প্রতিটি পরিবারের সদস্যরাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। অনেকেই বাঁচার জন্য বিল্ডিং থেকে ঝাঁপও মেরেছেন।

দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ শিশু রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নেভাতে দমকলের ১১টি ইঞ্জিন কাজ করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২০ জনকে।

এছাড়াও আগুনে ৭টি গাড়ি এবং ৮টি বাইক পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে ইলেকট্রিক বক্স থেকেই আগুন লাগে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ