বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কাশ্মির ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার কাশ্মিরবিষয়ক ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারতের মোদি সরকার। এ নিয়ে বিভিন্ন দেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

কাশ্মির নিয়ে ভারতের নেয়া নতুন সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের কোনো করণীয় আছে কি না -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি পর্যবেক্ষণ করলেও এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

ডেঙ্গু প্রতিরোধের নামে দায় মেটানো ও অকার্যকর ওষুধ ছিটানোর দরকার নেই বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, দুই-চার দিনের মধ্যে মশক নিধনের কার্যকর ওষুধ ঢাকায় পৌঁছবে। তাই এ সময়ের মধ্যে দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো প্রয়োজন নেই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ