শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

ভারত সরকারের ‘কাশ্মিরের সাংবিধানিক মর্যাদা’ বাতিল অবৈধ: ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিজেপি সরকার কর্তৃক কাশ্মিরের সাংবিধানিক মর্যাদা বাতিলের বিষয়টিকে ‘অবৈধ ও একতরফা’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

ইসলামি সহযোগিতা সংস্থা মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় কাশ্মির বিষয়ে স্থায়ী প্রতিনিধি দেশগুলোর জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

ওআইসির সহকারী সেক্রেটারি জেনারেল সমীর বকর দিয়াবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশি ছাড়াও তুরস্ক, সৌদি আরব, আজারবাইজান এবং নাইজারের স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জম্মু-কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাচাই করতে স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন (আইপিএইচআরসি) ও অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে সেখানে ঢুকতে দিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানান তারা।

জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্তির পর পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অনুরোধে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমদ আল- উসাইমিন বলেন, জম্মু-কাশ্মীরের জনগণের আইনসম্মত অধিকার সুরক্ষা, বিশেষত জাতিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার বিষয়ে ওআইসির পূর্ণ সমর্থন রয়েছে।

তারা আরো বলেন, ১৯৪৭ সাল থেকে জম্মু ও কাশ্মির তার আইন প্রয়োগের জন্য বিশেষ বিধান ভোগ করেছিল। বিধানটি তার নাগরিকত্ব আইনকেও সুরক্ষিত করেছিল, যা বাইরের লোকদের এ অঞ্চলে বসতি স্থাপন এবং তাদের নিজস্ব জমি ধ্বংস করতে বাদা দিয়ে আসছিলো। কিন্তু ১৯৮৮ আবারো যুদ্ধ হয়ে দেশটির ইতিহাস পাল্টে যায়।

বিবৃতিতে সংস্থাটি  ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের সংকটময় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সেখানে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ এর নিন্দা জানিয়েছে।

https://twitter.com/OIC_OCI/status/1158793049352413184?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1158793049352413184&ref_url=http%3A%2F%2Ftheinquilaab.com%2F%25e0%25a4%25a7%25e0%25a4%25be%25e0%25a4%25b0%25e0%25a4%25be-370-%25e0%25a4%25b9%25e0%25a4%259f%25e0%25a4%25be%25e0%25a4%25a8%25e0%25a5%2587-%25e0%25a4%25aa%25e0%25a4%25b0-%25e0%25a4%25ae%25e0%25a5%2581%25e0%25a4%25b8%25e0%25a5%258d%25e0%25a4%25b2%25e0%25a4%25bf%25e0%25a4%25ae-%25e0%25a4%25a6%25e0%25a5%2587%25e0%25a4%25b6%2F

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ