বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ব্যাংককের ৬ স্থানে একযোগে বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার শহরের অন্তত ছয়টি স্থানে একযোগে এ হামলা হয়েছে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ব্যাংককের মোট ছয়টি যায়গায় বোমা হামলা হয়েছে।

এর মধ্যে চায়েং ওয়াত্তানা গভ. কমপ্লেক্স, রামা আইএক্স রোড, প্রশাসনিক আদালত, বিটিএস চোং নোনসি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রাতুনাম।

এসব বিস্ফোরণে কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সুয়ানলুয়াং জেলার সাংসদ রেনু সুয়েসাত্তায়া বলেন, বিস্ফোরণে তিনজন সামান্য আহত হয়েছেন। ওই এলাকায়ই প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, আমি খবর পেয়েছি যে, রাস্তায় বেশ কিছু বাসের ভেতর ‘পিংপং বোমা’ রাখা হয়েছিল। এগুলো তুলনামূলক ছোট বোমা। এর আগেও শহরের বিভিন্ন স্থানে এ ধরনের বোমা বিস্ফোরণ করা হয়েছে।

পুলিশের মুখপাত্র ক্রিসানা পাত্তানাচারোয়েন বলেন, এসব বিস্ফোরণের পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওছ। তিনি বলেছেন, দেশের শান্তি নষ্ট এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধি দলের সদস্যরা রাজধানীতে বৈঠকে অংশ নিয়েছেন। এমন মুহূর্তেই এ ধরনের বিস্ফোরণ ঘটানো হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ