বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হজের মৌসুমে ভূমিষ্ঠ হওয়া প্রথম আফগানি শিশু মুহাম্মাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন:  চলতি বছর হজের মৌসুমে মক্কাতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৩৩ বছর বয়সী এক আফগানি মা।

মঙ্গলবার (৬ আগস্ট) পবিত্র নগরী মক্কা মুকাররমার একটি প্রসূতি ও শিশু হাসপাতালে তিনি মা হওয়ার সৌভাগ্য লাভ করেন। এ বছর হজ মৌসুমে এটা দ্বিতীয় মা হওয়ার ঘটনা।

সৌদি প্রেস এজেন্সির বরাতে মিশরের প্রভাবশালী গণমাধ্যম আল আহরাম জানিয়েছে, মক্কায় ভূমিষ্ঠ হওয়া শিশুটির নাম রাখা হয়েছে মুহাম্মাদ। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়।

এদিকে শিশুর নিবিড় পরিচর্যা ও সুন্দর সেবা প্রদানের জন্য আফগানি এই নারী স্বাস্থ্যমন্ত্রণালয়ের প্রশংসা করেছেন।

এর আগে চলতি বছর হজের মৌসুমে ভারতীয় এক দম্পতি প্রথম সন্তান লাভ করেন। সে শিশুর নাম ‘মদিনা’।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ