মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ রোববার এক সরকারি তথ্য বিবরণীকে এ আহ্বান জানানো হয়। বাসস।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে জাতিকে বিভ্রান্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে গুজব সৃষ্টি করে যাচ্ছে। ভবিষ্যতেও মহলটি এ ধরনের আরো গুজব প্রচার করবে বলে আশঙ্কা রয়েছে। এ ধরনের গুজব কারো নজরে পড়লে সামাজিক মাধ্যমসহ সর্বস্তরে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

গুজব বিষয়ে সন্দেহজনক কিছু মনে হলে ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক ফোন করে পুলিশের সাহায্য নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া এ সব বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য পিআইডির টেলিফোন নিম্নলিখিত টেলিফোন নম্বরে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে। টেলিফোন : ৯৫১২২৪৬ ও ৯৫১৪৯৮৮।

এ ছাড়াও ফ্যাক্স নম্বর: ৯৫৪০৯৪২ ও ৯৫৪০০২৬ ইমেইল : piddhaka@gmail.com; ওয়েবসাইট: www.pressinform.gov.bd; ফেসবুক আইডি: PID BD এবং ফেসবুক পেজ: Press Information Department, Bangladesh-এ যোগাযোগ করা জন্য অনুরোধ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ