শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

আজ থেকেই ইসরায়েলে হামলা শুরুর ঘোষণা হিজবুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ থেকেই ইজরায়েলে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিল লেবাননের শিয়া মুসলিমপন্থী সংগঠন হিজবুল্লাহ।

সংগঠনের প্রধান হাসান নাসরাল্লাহর অভিযোগ, সম্প্রতি ইজরায়েলি ড্রোন হামলায় মারা গিয়েছেন তাদের দুই সদস্য। সেই হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত রোববার লেবাননের রাজধানী বইরুতের দক্ষিণে শহরতলি এলাকায় হামলা চালায় দু’টি ইসরায়েলি ড্রোন। ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার জেরে নিহত হন দু’জন হিজবুল্লা সদস্য।

আর সেই ঘটনাতেই উত্তেজনা বাড়ছে। এরই প্রেক্ষিতে শিয়া মুসলিমপন্থী সংগঠন ইসরায়েলে আজ রাত থেকেই ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে। সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লার সেই হত্যার প্রতিশোধ নেওয়ারই হুঁশিয়ারি দিয়েছেন।

স্থানীয় সময় সোমবার একটি টেলিভিশন বার্তায় হুঁশিয়ারির সুরে তিনি বলেন, সীমান্ত এলাকায় থাকা ইসরায়েলি সেনাদের বলব, আজ রাত থেকে তোমরা প্রস্তুত থেকো।

আমাদের জন্য অপেক্ষা করো। ২০০৬ সালে হিজবুল্লা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর এই প্রথম এমন শত্রুভাবাপন্ন আচরণ। এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বিরোধী। ইসরায়েলি বিমান আসবে আর লেবাননের ওপর হামলা চালিয়ে চলে যাবে এমন দিন আর নেই।

এদিকে লেবাননের আকাশসীমা লঙ্ঘন ও ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি নয় ইসরায়েলি প্রশাসন।

এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। এমন ঘটনা ওই এলাকার স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে বিপজ্জনক হযে ওঠবে বলে মন্তব্য করেছেন তিনি।

পরিস্থিতি বেগতিক দেখে টনক নড়েছে আন্তর্জাতিক মহলেরও। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওই এলাকায় উত্তেজনা কমানোর ব্যাপারে জোর দিতে বলেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ