শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চট্টগ্রামে আগুন, কেইপিজেডের ব্যাম্বু হাউস পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম জেলার আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এর রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ব্যাম্বু হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীরা কিছু বুঝে উঠার আগেই অধিকাংশই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে এ ঘটনা ঘটতে পারে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে আনোয়ারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে ব্যাম্বু হাউসের সর্ম্পূণ অংশ পুড়ে ছাই হয়ে যায় বলে জানান কোরিয়ান কেইপিজেড এর নিরাপত্তাকর্মীরা। এতে তাদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তারা।

আনোয়ারার ফায়ার সার্ভিস ষ্টেশন ও কেইপিজেড এর এজিএম মুশফিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি কোন বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে ‘ব্যাম্বু হাউসে’ এই আগুনের ঘটনাটি ঘটেছে তবে তদন্ত করে পুরা বিষয়টি জানা যাবে।

তিনি আরও জানান, অনোয়ারা ফায়ার সার্ভিস শেষ মুর্হুতে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে তাদের ব্যাম্বু হাইসের ভেতরে থাকা সাতটি বেডরুম, অনেক দামি দামি ইকুইপমেন্ট ও ফার্নিচার পুড়ে ছাই হয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ