শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভরাডোবা এলাকায় এফএম পরিবহন একটি বাস ও ট্রাকের সংঘর্ষে শিশু ও ব্যবসায়ীসহ ছয়জন আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এফ এম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত থেকে আসা একটি ট্রাক সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ছয়জন আহত হন।

আহতরা হলেন- টাঙ্গাইলের কাঁচামাল ব্যবসায়ী সোরহাব আলীর ছেলে হযরত আলী (৪০), টাঙ্গাইলের আব্দুল সাত্তারের ছেলে আব্দুল আওয়াল (৩০), জামালপুরের বকশীগঞ্জের শাহজাহান মিয়া ছেলে মিকাইল হোসেন (২৫), শাজাহান মিয়া (৩০), আ. করিমের মেয়ে শশী মনি (১৮), শাজাহান মিয়ার ছেলে সাকিবুল হাসান (৫)।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জে শাহজালাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ