শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মাদরাসা থেকে নিখোঁজ জাহিদুল, চার দিনেও সন্ধান মেলেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নানা বাড়ি থেকে ঢাকায় পড়তে গিয়ে জাহিদুল ইসলাম (১০) নামে এক ছাত্র ঢাকাতেই নিখোঁজ হয়েছে। নিখোঁজের চার দিন পরও সন্ধান মেলেনি জাহিদুলের। জাহিদুলকে না পেয়ে তার পরিবারে চলছে শোকের মাতম।

সোমবার জাহিদুলের মামা মো. ফরহাদ হোসেন জানান, গত শুক্রবার জাহিদুল ইসলাম রাজধানী ঢাকার দক্ষিনখানের মধুবাগ দারুস সালাম মাদরাসা থেকে নিখোঁজ হয়।

জানা গেছে, জাহিদুলের নানা বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে। তার বাবার নাম মো. আজমত আলী। বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার নওগা গ্রামে।

জাহিদুলের মামা ফরহাদ হোসেন বলেন, সে মধুবাগ দারুস সালাম মাদরাসা হিফজ বিভাগের ছাত্র। গত ২৩ আগস্ট শুক্রবার মাদরাসা থেকে জাহিদুল নিখোঁজ হয় বলে মাদরাসা থেকে জানানো হয়। মাদরাসা কর্তৃপক্ষও ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে তার পরিবারের অভিযোগ।

তাকে ফিরে পাওয়ার জন্য পরিবারটি বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে ঘুরছেন। কিন্তু ঘটনার চার দিন পরও ছেলেকে খুঁজে না পেয়ে পরিবারে দেখা দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ