শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিস্থিতি ঠিক থাকলে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসার জন্য তৈরি থাকবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার জি সেভেন সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ম্যাঁক্রোন বলেন, মার্কিন ও ইরানি প্রেসিডেন্টের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠককে তিনি সহজ করে দিয়েছেন।

ম্যাঁক্রোনের আমন্ত্রণে রোববার ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের বিয়ারিটসে এ সম্মেলনের ফাঁকে অনির্ধারিত ও নাটকীয় উপস্থিতির পর এমন ঘোষণা এসেছে।

এ ফরাসি নেতা বলেন, ব্যাপক কূটনীতি ও পরামর্শের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাসান রুহানি ও ট্রাম্পের মধ্যে বৈঠকের পরিস্থিতি তৈরি করা হয়েছে।

যদি পরিস্থিতি নির্ভুল হয়, তবে নিশ্চিতভাবে তাতে আমি একমত বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন।

সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দুই প্রেসিডেন্টই নিউইয়র্কে থাকবেন। সেখানেই তাদের বৈঠকের পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধরে নেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ