শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাশ্মীরের জনগণের প্রতি ভিপি নুরের সংহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে কাশ্মীরের বিষয়ে সচেতন থাকার আহ্বানও জানিয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সঞ্জীব চত্বরে এ কথা বলেন তিনি।

ডাকসুর ভিপি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মোদি সরকার যেন কাশ্মীর সংকটের সুষ্ঠু সমাধান করে। এখানে যেন বসনিয়া বা মিয়ানমারের মতো জাতিগত নিধনের চেষ্টা না করা হয়। সেজন্য বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে, কাশ্মীরের জনগণের বিষয়ে সতর্ক থাকার।

নিপীড়নের শিকার কাশ্মীদের প্রতি সংহতি প্রকাশ সাংবিধানিক বাধ্যবাধকতা উল্লেখ করে নুর বলেন, আমাদের সংবিধানে বলা আছে, বাংলাদেশের মানুষ বা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, বর্ণবাদ— এগুলোর বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত মানুষের পক্ষ অবলম্বন করেছে। সুতরাং সাংবিধানিক জায়গা থেকেও আমরা নির্যাতিত ও নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ