শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, পালালেন চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীতে ইফা ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টরসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার রাতে সদর উপজেলার ইফা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত নবজাতক শহরের ব্রাহ্মণপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে।

আটকরা হলেন- ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর দিদারুল কবির পাঠান ও কর্মচারী লিটন মিয়া।

নিহত নবজাতকের বাবা আশরাফুল আলম রিপন বলেন, বিকালে প্রসব ব্যথা উঠলে তার স্ত্রী রুপালীকে ইফা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান। পরে পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক অসীম কুমার ভৌমিক সিজারের মাধ্যমে শিশুর প্রসব করান।

কিন্তু অপারেশন থিয়েটার থেকে তার নাভিতে কড না লাগিয়ে বের করে ফেলে। একই সঙ্গে প্রসবের পর নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়নি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে তারা কড লাগানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এরপর থেকে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না।

পরে অপারেশন থিয়েটারে গিয়ে দেখা যায়, বাচ্চা আর স্ত্রী টেবিলে পড়ে আছে। চিকিৎসকরা পালিয়ে গেছে। পরে বাচ্চাটাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার চাই, বলেন তিনি।

নরসিংদী সদর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন থানায় মামলা দায়েরের করলে আমরা আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ