শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ওয়ারী এলাকায় সড়ক দুর্ঘটনায় তাতালু (২৩) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তাতালু পরিচ্ছন্নকর্মী ছিলেন। তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় টিকাটুলি সালাউদ্দিন হাসপাতালের সামনে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ওয়ারী থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ