শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আসামের এনআরসি প্রসঙ্গে যা বললেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘আসামকে দ্বিতীয় কাশ্মীর তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদীর ভারত৷ তাই মুসলিমদের ওপর ছাঁটাই পর্ব চলছে’ এনআরসি নিয়ে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার পাক প্রধানমন্ত্রী বলেন, অনৈতিকভাবে এনআরসির নামে ভারত থেকে মুসলিমদের তাড়ানো হচ্ছে৷

পাকিস্তান বলছে, তাদের কাছে যে রিপোর্ট রয়েছে তাতে জানা যাচ্ছে এনআরসি মূলত মুসলিমদের নিশানা করেই বানানো হয়েছে৷

ভারতের কেন্দ্র সরকারকে একাধিক বার এই ইস্যুতে ফ্যাসিস্ট, রেসিস্ট ও ন্যাৎসি আদর্শে চলা এক সরকার হিসেবে ব্যাখ্যা করে পাকিস্তান৷ এনআরসি করে আসামে গণহত্যা চালাতে চাইছে কেন্দ্র, এমন মন্তব্যও করেছেন ইমরান খান৷

শনিবার সকালেই নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিলেন ৪০ লাখেরও বেশি মানুষ। বাদ পড়াদের সংখ্যা কম হওয়াতে অনেকে স্বস্তি পেলেও বিরাট সংখ্যক মানুষ এখনও আতঙ্কে।

বিজেপি বরাবরই বলে আসছিল বিপুল সংখ্যক বাংলাদেশি এসে ঢুকেছে আসামে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়। কিন্তু নাগরিকপঞ্জিতে দেখা যাচ্ছে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি অন্যান্য জায়গাতেও বিপুল সংখ্যক মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ