শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

'আসামে বাদ পড়া ব্যক্তিরা কোনোভাবেই বাংলাদেশের নাগরিক না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসাম রাজ্যে চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষ কোনোভাবেই বাংলাদেশের নাগরিক না বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ভারতের ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে বাদ পড়া মানুষকে ‘বিদেশি’ বা ‘বাংলাদেশি’ বলে অভিযোগ করা হচ্ছে।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, আসামে এনআরসি থেকে বাদ পড়া ব্যক্তিরা কোনোভাবেই বাংলাদেশের নাগরিক না।

এর আগে শনিবার বিকালে সিলেটে সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেছিলেন, আসামের সমস্যা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি তখন বলেছিলেন এটি ভারতের অভ্যন্তরীণ সমস্যা। এ নিয়ে বাংলাদেশিদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

এ দিকে শনিবার সকাল ১০টায় প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকায় মোট ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের নাম উঠেছে। এ তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। তাদের মধ্যে ১১ লাখেরও বেশি হিন্দু বাঙালি রয়েছেন। ছয় লাখের কিছু বেশি রয়েছেন মুসলমান বাঙালি। বাকি ২ লাখের মধ্যে রয়েছেন বিহারী, নেপালীসহ অন্যান্য জাতি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ