শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এরশাদের কবরে অঝোরে কাঁদলেন রওশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হুসেইন মুহম্মদ এরশাদের কবরের পাশে গিয়ে অঝোরে কেঁদেছেন স্ত্রী রওশন এরশাদ। এসময় স্বামীর আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধা নিবেদনসহ ফাতেহা পাঠ করেন তিনি।

আজ শনিবার দুপুরে এরশাদের চেহলাম উপলক্ষে হেলিকপ্টারে রংপুরে আসেন রওশন এরশাদ।

অশ্রুসিক্ত নয়নে এরশাদের কবরে হাত রেখে বললেন, ‘তুমি আমাকে ছেড়ে চলে গেছ, আমি এখন কী নিয়ে থাকব। দোয়া করো তোমার ছেলে (সাদ এরশাদ) যেন তোমার মতো আদর্শ মানুষ হতে পারে।’

এ সময় সঙ্গে থাকা ছেলে রাহগির আল মাহির সাদ এরশাদ ও দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন রওশন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর স্ত্রী রওশন রংপুরে না আসায় ক্ষুব্ধ ছিলেন এরশাদভক্তরা। তবে শেষ পর্যন্ত এরশাদের চেহলামে আসেন তিনি। এরশাদের বাসভবন পল্লীনিবাসে নতুনভাবে নির্মাণ করা তৃতীয় তলার একটি কক্ষে বসেন তিনি। স্বামীর পছন্দে গড়ে তোলা কক্ষটি ঘুরেও দেখেন।

এদিকে, এরশাদের চেহলাম ঘিরে রংপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে জাপা। নগরীসহ রংপুর সদরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, দুস্থদের জন্য খাবারের আয়োজন করা হয়।

এতে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা দলের নেতাকর্মী, এরশাদভক্ত-সমর্থকরা অংশ নেন। এরশাদের কবর জিয়ারত করে তার আত্মার শান্তি কামনা করেন তারা। এ সময় তাদের শ্রদ্ধাঞ্জলির ফুলে ফুলে ভরে যায় এরশাদের কবরের চারপাশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ