শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাকিস্তানে বিয়ের বাস গিরিখাদে পড়ে নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের একটি যাত্রীবোঝাই বাস সড়ক থেকে গিরিখাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দু'জন। তারা বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ওই বাসটি ভাড়া করেছিলেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার কান্দিয়া তেহসিলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনা কবলিত হয়। সে সময় বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে অনেক নারী ও শিশুও ছিল।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, বাসটি সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে যায়। গন্তব্যে পৌঁছানোর আগেই বাসটি দুর্ঘটনার শিকার হয়।

কোহিস্তানের ডেপুটি কমিশনার বলেন, দুর্ঘটনার সময় বাসে ৩১ জন যাত্রী ছিলেন। পাবর্ত্য এলাকায় খাদে পড়ে যায় বাসটি। প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ৮ জনকে খাদ থেকে উদ্ধার করা হয়।

তবে তাদের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। বাকিদেরও উদ্ধার করা হয়। একে একে এখনও পর্যন্ত মোট ২৪ জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। অন্ধকারের কারণে উদ্ধারকাজে সমস্যা হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ