শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রোহিঙ্গাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, যারা রোহিঙ্গাদের নানাভাবে ইন্ধন দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সিলেটে শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান রোহিঙ্গাদের নানাভাবে ইন্দন দিচ্ছেন বলে যে অভিযোগ ওঠেছে তা খতিয়ে দেখা হবে। যারা রোহিঙ্গাদের নানাভাবে ইন্দনে সহযোগিতা করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা শুধু বাংলাদেশের সমস্যা নয় সারা বিশ্বের সমস্যা। এ সমস্যা দীর্ঘস্থায়ী হলে কারো লাভ হবে না, সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। তাই, এ বিষয়ে বিশ্বের অন্যান্য দেশগুলোর সোচ্চার ভূমিকা আশা করছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার নিশ্চিত করেছে, রোহিঙ্গারা ফিরে গেলে নিশ্চিন্তে বসবাস করতে পারবে। তাদেরকে কেউ অত্যাচার করবে না। কিন্তু তারা একথা রোহিঙ্গাদের বিশ্বাস করাতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আমরা মিয়ানমার কর্তৃপক্ষকে বলেছি, আরাকানের পরিবেশের বিষয়ে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য রোহিঙ্গা নেতাদের কয়েকজনকে সেখানে নিয়ে যাও যাতে তারা পুনরায় এসে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের বোঝাতে সক্ষম হয়। কিন্তু তারা সেটা করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ