শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ক্ষোভ থেকে পুলিশের ওপর হামলা হচ্ছে: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর হোলি আর্টিজানে হামলার পর থেকেই জঙ্গি নির্মূলে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। সেই ক্ষোভ থেকে পুলিশের ওপর হামলা হচ্ছে।

শনিবার (৩১ আগস্ট) ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় দুর্বৃত্তদের বোমা হামলায় দুই পুলিশ আহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দিতেই এ ধরনের ঘৃণ্যতম হামলা করা হয়েছে।

তিনি বলেন, এলজিআরডিমন্ত্রী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যানজটের কারণে আটকা পড়লে তার নিরাপত্তার দায়িত্ব পালনরত এএসআই শাহাবুদ্দিন পুলিশ বক্সের কাছে এসে ট্রাফিক পুলিশের সহায়তা চান। তখনই দুর্বৃত্তরা সায়েন্সল্যাবের পুলিশ বক্সকে লক্ষ্য করে হাতবোমাটি ছোড়ে।

আছাদুজ্জমান মিয়া বলেন, ঘটনার আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর বলা যাবে কী উদ্দেশে, কেন এ হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় মামলা করা হবে।

এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় শনিবার রাত সোয়া নয়টার দিকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের প্রটোকলের দায়িত্বে ছিলেন।

আহত দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)। এএসআই শাহাবুদ্দিন মন্ত্রীর প্রটোকলের দায়িত্বে ছিলেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ