শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ভারতে বিটিভির সম্প্রচার শুরু সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে সোমবার থেকে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন।

রোববার তথ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দুরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম-ডি ডি ফ্রি ডিশ এর মাধ্যমে বিটিভির এই সম্প্রচার চলবে।

এ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্যসচিব আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ