শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যারা মুসলিমদের শক্তিতে ক্ষমতায় এসেছে, তারা আজ তাদের চিনেই না: মুফতি ওসামা নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের হিন্দি পত্রিকা দ্য ইনকিলাব ডটকমের সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপকালে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসালিমিনের প্রবীণ নেতা মুফতি ওসামা নদভী রাজনৈতিক দলগুলির সমালোচনা করে বলেছেন, তারা শুধু নিজের স্বার্থের জন্যেই কাজ করে, দেশের মানুষের জন্যে নয়।

মুফতি ওসামা ইদ্রিস নদভী বলেন, বর্তমান সময়ে সরকার মুসলিমদের সঙ্গে যা করছে, যে নিরাপত্তাহীনতার অবস্থা তৈরি হয়েছে তা ৭০০ বছর ধরে মুসলমানদের আনুগত্যকে বদলে দিয়েছে।

মুফতি ওসামা নদভী আরো বলেন, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল বিজেপিকে সর্বাধিক ভোট দিয়েছে, সিংহাসনে নিয়ে এসেছে, কিন্তু আজ যখন তারাই খারাপ সময় নিয়ে আসলো, এখন দেশের মানুষের জীবনের নিরাপত্তা কে দিবে। আজ দেশের মুসলমানরা একা দাঁড়িয়ে আছে। তাদের কথা বলার কেউ নেই সমাজে।

মুফতি নদভী বলেন, যারা মুসলমানদের শক্তিতে শাসন ক্ষমতায় আসছে, তারা আজ তাদের মুখে মুসলমানের নাম নিতেও পছন্দ করেন না, এই খারাপ সময়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা দরকার।

মুফতি নদভী  তার বক্তব্যে আরো বলেন, মুসলিম যুবকদের আইনের আওতায় থেকে মুসলিমদের উপর ঘৃণা ও হিংসা বিলোপ করতে সাহসের সাথে কাজ করতে হবে। আমাদের এ খারাপ সময়ে আমাদের মুসলিমদের উপর যে ধরণের পদক্ষেপ নিয়েছে তারা, ইতিহাস ক্ষমা করবে না কখনো। সূত্র: দ্যা ইনকিলাব হিন্দি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ