শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৫, আহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন। স্থানীয় সময় শনিবার (৩১ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

মিডল্যান্ডের পুলিশ জানায়, ওই বন্দুকধারী ছোটো একটি টয়েটা গাড়িতে করে এসছিলেন। ওডিশার কর্তৃপক্ষ জানায়, মার্কিন ডাকবিভাগের একটি গাড়ি চালিয়ে এসেছিলো হামলাকারী। একাধিক ব্যক্তি ওই গাড়ি ছিলতাই করে সেখান থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। তবে কেন বা কারা এ হামলা চালিয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।

ইতোমধ্যে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পার্মিয়ান বেসিন ক্যাম্পাস বন্ধ করে দেয়া হয়েছে। ওই অঞ্চল সংশ্লিষ্ট মহাসড়কে চলাচল না করার জন্য স্থানীয়দের অনুরোধ করেছে পুলিশ।

উল্লেখ্য, চলতি মাসে এটি টেক্সাসে দ্বিতীয় বন্দুক হামলা। এর আগে ৩ আগস্ট এক হামলায় ২২ জন নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নিয়মিতই বন্দুকধারীর গুলিবর্ষণে হত্যার ঘটনা ঘটে।

প্রতি ভয়াবহ হত্যাকাণ্ডের পর অস্ত্র আইন কঠোর করার দাবি ওঠে। সমালোচনা হয় অস্ত্র আইন শিথিল করার পক্ষে কাজ করা সংগঠনগুলোর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ