শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

২৫ মিনিট লিফটে আটকা পোপ, উদ্ধার করল দমকল বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় ২৫ মিনিট ধরে লিফটে আটকে ছিলেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

রোববার (১ সেপ্টেম্বর) ভ্যাটিকান সিটিতে তিনি এমন পরিস্থিতিতে পড়েন। পরে দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে।

বিবিসির খবরে বলা হয়, ভ্যাটিকান সিটিতে পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যাচ্ছিলেন পোপ ফ্রান্সিস। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এ সময় তিনি লিফটে ২৫ মিনিট আটকা পড়েন। পরে দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে।

লিফটে আটকে পড়ার কারণে অনুষ্ঠানে নির্ধারিত সময়ের ১০ মিনিট দেরিতে পৌঁছান পোপ ফ্রান্সিস। এ সময় তিনি দেরি হওয়ার জন্য উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চান।

ভাষণের শুরুতে হাসিমুখে পোপ বলেন, দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এরপর তিনি দমকলকর্মীদের জন্য হাততালি দেয়ার আহ্বান জানান।

পোপ আরও জানান, ভোল্টেজ কম থাকার কারণে লিফট আটকে গিয়েছিল। সৌভাগ্য যে দমকলকর্মীরা হাজির হয়। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ২৫ মিনিট ধরে তাদের চেষ্টার পর লিফট পুনরায় চালু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ