শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

কৃষ্ণা রায়কে চাপা দেয়া বাসের চালক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলামোটরে বাস চাপায় বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় প্রধান আসামি বাসচালক মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই সূত্রে জানা গেছে।

পিবিআই সূত্র জানায়, রোববার রাতে কাজীপাড়ায় এক ব্যক্তির সাথে দেখা করতে যায় মোরশেদ। এমন তথ্যের ভিত্তিতে সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাকে।

২৭ আগস্ট রাজধানীর বাংলামোটরে ট্রাস্ট ট্রান্সপোর্টের বেপরোয়া বাসের ধাক্কায় পা হারান ফুটপাথে দাঁড়িয়ে থাকা এই নারী। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসটির চালক ও হেল্পার।

ঘটনার পর ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসকে ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু বাস কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করায় মামলা করেন বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায়ের স্বামী রাধে দেব চৌধুরী। ২৮ আগস্ট (বুধবার) বিকেলে তিনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

তিনি এখন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ