শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ফের বিক্ষোভকারীদের আন্দোলন, স্তব্ধ হংকং বিমানবন্দর এলাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফের প্রতিবাদ শুরু হয়েছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে। স্তব্ধ করে দেয় বিমানবন্দরের বিভিন্ন অংশ। রুদ্ধ করে দেয়া হয় সেখান থেকে বের হওয়ার রাস্তা।

রোববার গণতন্ত্রকামী আন্দোলনকারীদের প্রতিবাদ শুরু হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দরে ঢুকতে বেগ পেতে হয়েছে তাদের। বিমানবন্দরমুখী একটি ট্রেন এবং বেশ কিছু বাস বন্ধ করে দেয়া হয়।

বিমানবন্দরের ঠিক বাইরে অস্থায়ী ব্যারিকেড তৈরি করে বসে পড়েন তারা। সঙ্গে রাস্তা অবরোধ, ভিড় জমিয়ে কাজ বন্ধ করে দেয়া হয় বাস টার্মিনালেও।

আন্দোলনকারী লুই চেউং বলেছে, ‘আমার কোনো ভয় নেই। অনেককেই ধরা হয়েছে। আমি জানি, আমি একা নই।’ তার মুখ রুমালে ঢাকা আর হাতে পাথরের টুকরো।

শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে বিক্ষোভের পারদ চড়েছে। যার জেরে বেশ কিছু মেট্রো স্টেশনে চড়াও হয় পুলিশ, বিক্ষোভকারীদের ধাওয়া করে পিটিয়ে বার করে দেয়ার চেষ্টা করেছে তারা।

স্থানীয় ট্যাক্সিচালক বলেছেন, হংকং যদি এমন ভাবেই চলতে থাকে, তা হলে এর পরে কী আছে জানি না। হয় পুলিশ, নয় তো বিক্ষোভকারী, কোনো একটা পক্ষে প্রাণহানি নিশ্চিত, সে দিন হয়তো আর দূরে নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ