শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বিজেপি চাইছে মুসলমানরা উত্তেজিত হোক: মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মালদা জেলা জমিয়তে উলামার ডাকে সুজাপুর জামিউল উলুম মাদরাসায় আমান (শান্তি) ও একতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববারের এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্ৰন্হগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন প্রকৃত ধর্ম হিংসা-বিদ্বেষ শেখায় না। আর‌এস‌এস বিজেপি চাইছে মুসলমানরা গরম হচ্ছে না কেন? এরা রাস্তায় নামছে না কেন? এরা মারপিটি করছে না কেন?

তিনি সকলেকে আবেদন করেন, ধৈর্য্য ধরুন আমাদেরকে কাজ করতে দিন। ঠাণ্ডা মাথায় চললে লম্বা রাস্তা চলা যাবে, এখনও সময় আছে।

ইমাম সাহেবদের কাছে আবেদন করেন মসজিদ, মাদরাসা, ঈদগাহ, কবরস্থান, খানকাহ ও পীরোত্তর সম্পত্তির কাগজপত্র ঠিক আছে না নেই? নিবন্ধিত কি না? সবগুলো দেখবেন। পরিবারের কাগজপত্র সংশোধন করার চেষ্টা করবেন। প্রয়োজনে আমাদের সাহায্য নিন।

এ ভারতবর্ষ আমাদের হযরত আদম আ. এখান থেকে ৩০০ বার হজ্জ ও ৭০০ বার উমরাহ করেছেন। তোমারা কে হে? আমাদের তাড়িয়ে দেবে। দেশের আইন সবার জন্য সমান, আইনের বাইরে কেউ ন‌ই।

মাসলাকী ও ধর্মীয় বিভাজন ভুলে শান্তি সম্প্রীতি ও একতার বার্তা দেন মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নূরে আলম চৌধুরী, বৌদ্ধ ধর্মগুরু অরুণজ্যোতি ভিক্ষু, বিশ্বকোষ পরিষদের সম্পাদক শ্রী পার্থ সেনগুপ্ত, ক্বারী ফজলুর রহমান।

ড. সাবাহ ইসমাইল নদভী, জমঈয়তে আহলে হাদিসের সম্পাদক আলমগীর সর্দার,জেলা জমিয়তে উলামার সম্পাদক হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা আব্দুল হাই, মুফতি ফাহিম, হাফেজ ইয়াসিনসহ জমিয়তে উলামার কর্মী ও বিশিষ্ট ব্যক্তিগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ