শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

মির্জা ফখরুলসহ বিএনপির ৮ নেতার আত্মসমর্পন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনৈতিক সমাবেশে উসকানিমূলক বক্তব্য ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মমসমর্পণ করে জামিন আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ ৮ নেতা।

সোমবার ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারির আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। পরে আদালত আবেদনের ওপরে দুপুর ১টা ১৫মিনিটে শুনানির সময় নির্ধারণ করেন।

মির্জা ফখরুল ছাড়া বাকি সাত নেতা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে জামিন আবেদন করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। তাকে সহযোগিতা করেন আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

পরে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জানান, হাতিরঝিলের মামলায় বিএনপির আট নেতার পক্ষে জামিন আবেদন করা হয়েছে। এ মামলার আরও আট নেতারা লিগগিরই হাজির হবেন।

গত ১৮ এপ্রিল এই মামলায় আপিল বিভাগের রায় প্রকাশের পর বিচারিক আদালতে পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে ১৬ নেতাকে আত্নসমর্পণ করতে বলা হয়। তবে আত্মসমর্পণের পর এসব ব্যক্তিরা জামিনের আবেদন করলে সংশ্লিষ্ট আদালত আইন ও তথ্য অনুসারে জামিনের জন্য তাদের প্রার্থনা বিবেচনা করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন আপিল বিভাগ। ২১ আগস্ট আপিল বিভাগের রায়টি বিচারিক আদালতে পৌঁছায়। যার ধারাবাহিকতায় তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন চেয়ে আবেদন করেন।

এর আগে নাশকতার অভিযোগে হাতিরঝিলে করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮ শীর্ষ নেতাকে আগাম জামিন দেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

গত বছরের ১ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ