শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

সারাদেশে গোলাগুলিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ, কক্সবাজার ও সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্রমতে ময়মনসিংহে নিহত ব্যক্তি অটোরিকশা চোর চক্রের সদস্য, কক্সবাজারে জলদস্যু এবং সিলেটে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করা হচ্ছে।

পুলিশ জানায়, গত রাতে ময়মনসিংহের কলপাড়ায় আন্তঃজেলা চোরচক্রের সদস্যরা চোরাই অটোরিকশা কেনাবেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান তারা।

এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে পুলিশও পাল্টা গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় খলিলকে আটক করা হয়। ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সাইরার ডেইল এলাকায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে জলদস্যু নুরুল কাদের রানা নিহত হয়েছেন।

সিলেটের গোয়াইনঘাটে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক মামলার আসামি ফজর আলী নিহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ