শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

আমি গ্রেফতার হলেও লং মার্চ থেমে থাকবে না: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমান বলেছেন, অবৈধ ও অযোগ্য সরকারকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।

তিনি বলেন, পাকিস্তানের বিরোধী দলগুলিসহ জনগণকে নিয়ে আমরা অক্টোবরে সমাবেশ করবো। আমি যদি গ্রেফতারও হয়ে যাই, ইসলামাবাদের লং মার্চ  থেমে থাকবে না। প্রয়োজনে দ্বিতীয় এবং তৃতীয় কমান্ড নিযুক্ত করা থাকবে।

আজ মঙ্গলবার পাকিস্তানের জামিয়া উসমানিয়া পেশওয়ারে বেফাকুল মাদারিসের এক সভায় এ কথাগুলো বলেন তিনি।

সভায় প্রদেশের গভর্নর মাওলানা হুসেন আহমেদের বাবার মৃত্যুকে শোক প্রকাশ করে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, গত ২৫ জুলাই জালিয়াতির নির্বাচনের ফলস্বরূপ আমরা অযোগ্য সরকারকে স্বীকৃতি দিয়েছি। দেশের অর্থনীতি ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পাড় করছে দেশ।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, আগামী অক্টোবরে গোটা জাতি দেখবে খাইবার থেকে করাচি হয়ে ইসলামাবাদের দিকে বড় ধরণের লং মার্চ। এটা কোনো বৈঠক হবে না বরং জনগণের বিক্ষোভ হবে।

আমরা ইসলামাবাদকে অচল করে দেয়ার প্রস্তুতি নিয়েছে। আমাদের সঙ্গে থাকবে বিরোধীদলগুলি। সুতরাং সময় থাকতে সতর্ক হোন। জনবিক্ষোভ শুরু হলে দমিয়ে রাখা যাবে না।

 -ডেইলি পাকিস্তান অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ