শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

'আসামে এনআরসি থেকে বাদ পড়া বাঙালীরা বাংলাদেশের জন্য হুমকি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বর্তমান রোহিঙ্গা সমস্যার সমাধান করতেই সরকার যেখানে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেখানে আসামের ১৯ লাখ নাগরিক এনআরসির রিপোর্ট থেকে বাদ পড়া বাঙালীরা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বর জন্য হুমকি।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার খুলনার শহীদ হাদীস পার্কে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা বিভাগীয় প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, গার্মেন্টসশিল্প বর্তমানে চরম সংকটে। শুধু এক কারখানায় চাকরীচ্যুত ৭০০ শ্রমিক। চামড়া শিল্প একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে।

দেশ এখন চরম নিরাপত্তা সংকটে ভুগছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ যেখানে নিরাপদ নয়; সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? সরকারের প্রশাসনিক অব্যবস্থাপনা ও কর্মকর্তাদের চারিত্রিক অবনমন, ব্যাংকখাতে ভয়ঙ্কর দুর্নীতি, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা দেশকে এক সংকটময় ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।সকল সমস্যা সমাধানে জনগণের ঐক্যবদ্ধতার বিকল্প নাই।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ-এর সভাপতিত্বে এবং খুলনা জেলা সভাপতি এস কে নাজমুল হাসান ও নগর সভাপতি মুহা. সাইফুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ হয়।

বিভাগীয় প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, দেশে কর্মমুখী শিক্ষার অভাবে বেকারত্ব কঠিন আকার ধারণ করেছে। সম্প্রতি গবেষণায় দেখা যাচ্ছে ৪৭% স্নাতকই বেকার। যা দেশের সরকারের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। নেতৃত্ব গড়ার কারিগর কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের আধিপত্ব বিস্তারের রাজনীতি সচেতন মহলকে জাতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবিয়ে তুলছে।

তিনি আরো বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অপরাজনীতি, দলীয়করণ বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয় গুলোতে বিজ্ঞান চর্চা ও গবেষণার প্রয়োজনীয় সুযোগ নেই। গবেষণা খাত আজ চরম হুমকির মুখে। মেধাবী শিক্ষার্থীরা দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য। সরকারের ছাত্র রাজনীতির সমস্যা দূরীকরণে কার্যকরী কোন ভূমিকা নেই, যা আগামীতে উন্নয়ন-সুশাসন ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিবন্ধক। ক্যাম্পাসে ছাত্র অপরাজনীতির বলি হচ্ছে শত শত শিক্ষার্থী; তৈরি হচ্ছে নেতৃত্ব সংকট।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব ডাঃ মোখতার হুসাইন, আল্লামা নুরুল হুদা ফয়েজী, নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাও: আব্দুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাও: ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও: মুহাম্মাদ আরিফুল ইসলাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহা. আল-আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মুহা. আব্দুল জলিল, কেন্দ্রীয় সদস্য এম এ হাসিব গোলদার, মুহা. ইবরাহীম হুসাইন। এছাড়া আরো বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের খুলনা বিভাগের আওতাধীন সকল জেলা সভাপতিগণ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা-মহানগর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ