বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গরমের ছুটিতে নিউইয়র্কে বাংলাদেশি শিশুদের ইসলাম শিক্ষা প্রোগ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদে গরমের ছুটি উপলক্ষ্যে আয়োজিত ইসলাম শিক্ষা প্রোগ্রাম শেষ হয়েছে।

গত রোববার সমাপনী অনুষ্ঠানে সামার স্কুল প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

মসজিদ কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং মসজিদের খতিব মাওলানা মো. মাঈনুল ইসলাম ও সামার প্রোগ্রামের শিক্ষক মাওলানা মোখলেসুর রহমানের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি আব্দুস শহীদ।

এডুকেশন সেক্রেটারি ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ-কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সদস্য আ. বাছির খান, সামার প্রোগ্রামের শিক্ষক হাফেজ আদিল, হাফেজ হাসান আহমেদ, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, হাফেজ জাবেদ আহমেদ, হাফেজ রশিদ প্রমুখ।

প্রোগ্রামে অংশগ্রহণকারী ১৫০জন ছাত্র-ছাত্রীকে অনুষ্ঠানে কোর্স সমাপনী সার্টিফিকেটসহ পুরস্কার প্রদান করা হয়। বিপুল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন শিক্ষক ও কমিটির নেতারা। তারা বলেন, সন্তানদের ইসলামী শিক্ষার মাধ্যমে আদর্শ জীবন যাপনে অভ্যস্ত করে তুলতে হবে। এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।

এজন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। শিক্ষকরা জানান, প্রতি শনি ও রবিবার মসজিদে ছাত্র-ছাত্রীদের কোরআন শিক্ষার ক্লাস পূর্বের ন্যায় যথারীতি চলবে।

উপস্থিত অভিভাবকরা দুইমাস ব্যাপী এই সামার প্রোগ্রামে দ্বীনি শিক্ষায় তাদের সন্তানদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বশীলদের প্রশংসা করেন।

নিউইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভেকেশন থাকায় মুসলিম শিক্ষার্থীরা এ সুযোগে বিশেষ ইসলামী শিক্ষা নিতে অংশ নেয় এ সামার প্রোগ্রামে। সামার ভেকেশন শেষে স্কুলে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ