শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

জিএম কাদেরকে বিরোধী নেতা করে সংসদে জাপার চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (জাপা) বর্তমান প্রেসিডেন্ট জি এম কাদেরকে জাতীয় সংসদের বিরোধী নেতা করে সংসদে চিঠি দিয়েছে দলটি।

মঙ্গলবার বিকেলে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে পাঁচ সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে এই চিঠি দেন।

এ সময় জাপার ১৫ জন সংসদ সদস্যের সম্পত্তিপত্রও চিঠিতে আলাদা আলাদা করে সংযুক্ত করে দেয়া হয়। স্পিকার দেশের বাইরে থাকায় চিঠিটি রিসিভ করেন স্পিকারের দপ্তরের কর্মকর্তারা। এছাড়া সংসদ সচিবের কাছেও একটি কপি দেয়া হয়।

এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান তারা। তাদের সঙ্গে থাকা এক কর্মকর্তা বলেন, সংসদের বিরোধীদলীয় নেতা করা হয়েছে জিএম কাদেরকে আর উপনেতা বেগম রওশন এরশাদই।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জানুয়ারি মারা গেছেন। এর আগে তিনি তার অবর্তমানে পার্টির চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদের দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তবে বিরোধী দলীয় নেতা কে হবেন এর কোনও সুরাহা করে যাননি।

জিএম কাদেরের চেয়ারম্যান হওয়ার বিষয়টি এরশাদ আগে জানিয়ে গেলেও রওশনপন্থীরা সেটা মেনে নিতে রাজি হননি। ফলে এরশাদের মৃত্যুর পরপরই দলটির প্রেসিডেন্ট ও সংসদের বিরোধী দলীয় নেতা মনোনয়ন নিয়ে জিএম কাদের ও রওশনপন্থীদের মধ্যে টানাটানি শুরু হয়। দেয়া হয় বিবৃতি, পাল্টা বিবৃতি।

অবশ্য জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে মেনে নিতে রওশনপন্থীরা কিছুটা নমনীয় হলেও তাকে বিরোধী দলীয় নেতা হিসেবে চান না। তাদের দাবি, রওশনই হবেন বিরোধী দলীয় নেতা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান, নাজমা আক্তার, শরিফুল ইসলাম ও জিন্না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ