শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

তাহেরীর বিরুদ্ধে করা জিডি তদন্তে সাইবার ক্রাইম ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যােগাযােগমাধ্যম ফেসবুকে আইডি হ্যাক ও বাজে মন্তব্য করার অভিযােগে আলােচিত মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর বিরুদ্ধে করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের জন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানাে হচ্ছে।

গতকাল সােমবার ঢাকার কোতােয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. সাইদুর রহমান এ বিষয়ে জানিয়েছেন।

তিনি জানান, জিডিটি যেহেতু সাইবার ক্রাইমের আওতায় তাই এটি তদন্তের জন্য সাইবার ক্রাইম ইউনিটে পাঠানাে হবে। এদিকে আজ দুপুরে কোতােয়ালি থানায় এই জিডিটি করেন ইব্রাহিম খলিল নামের একজন আইনজীবী।

তিনি এর আগে তাহেরীর বিরুদ্ধে ইসলাম ধর্মকে ব্যঙ্গ ও ধর্মীয় উসকানি দেওয়ার অভিযােগ এনে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তাহেরীর বিরুেদ্ধে মামলা করেছিলেন।

ইব্রাহিম খলিল বলেন, সকাল থেকে দেখি আমার ফেসবুক হ্যাক হয়ে গেছে, ঢুকতে পারছি না। এ ছাড়া আমার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে তাহেরী ও তাঁর সমর্থকরা বিভিন্ন ধরনের উসকানি, হূমকি ও বাজে কমেন্ট করতে থাকে। আমি এ বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। তাই দুপুরে কোতােয়ালি থানায় জিডি করেছি। জিডির নম্বর ৭৮।

ইব্রাহিম খলিল বলেন, গতকাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যে মামলা দায়ের করেছিলাম সেটির আদেশ আগামীকাল সকালে দেবেন বলে বিচারক জানিয়েছেন।

জিডি থেকে জানা যায়, ইব্রাহিম খলিল গত রােববার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর বিরুদ্ধে ধর্মীয় উসকানির অভিযােগ এনে মামলা করেন। মামলার পরে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সমালােচনার ঝড় ওঠে। তার জের ধরে তাহেরী ও তার সমর্থকরা আজ সকাল ১০টা থেকে ফেসবুক আইডি হ্যাক করে এবং আজে বাজে মন্তব্য করে। এরপর থেকে বাদী আর ফেসবুকে লগ ইন করতে পারছেন না বলে জিডিতে উল্লেখ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ