শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

ফের কারাগারে ব্যারিস্টার মইনুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানহানির অভিযোগে সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মামলায় আদালত জামিন নামঞ্জুর করায় ফের কারাগারে পাঠানো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৭ এর বিচারক তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বলেন, আদালতের নির্দেশে পুলিশ ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে নিয়ে এলে আমরা তাকে গ্রহণ করি। কারাগারের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সেলে পাঠানো হয়েছে।

এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৭-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মইনুল। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম মস্তফা খান ও মোসলেহ উদ্দিন জসিম। আদালতের বিচারক তোফাজ্জল হোসেন জামিন আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন একাত্তরের টকশোতে এক প্রশ্নের জবাবে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে। এ ঘটনার জেরে সারাদেশে একের পর এক মামলা দায়ের হতে থাকে। সব মিলিয়ে মইনুলের বিরুদ্ধে ২২টি মামলা দায়ের হয়।

ওই ঘটনায় গত বছরের ২১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মাসুদা ভাট্টি। ২২ অক্টোবর রাজধানীর উত্তরায় আ স ম আব্দুর রবের বাসা থেকে মইনুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ