শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

সৌদিতে হজের পর ওমরার কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের হজের পর হিজরী নতুন বছর মহররমে সৌদি আরব ওমরার কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ওমরার উদ্দেশ্যে জেদ্দায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আগতদের ফুল দিয়ে বরণ করে নেন দেশটির পাসপোর্ট অধিদফতরের পরিচালক মেজর জেনারেল সুলাইমান বিন আব্দুল আজিজ।

মেজর জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ বলেন, সৌদি আরব নতুন বছরে আগত ওমরা পালনকারীদের গ্রহণ করতে প্রস্তুত।

গত মাসে সৌদি আরবের হজ ও ওমরা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বছরে তারা ১০ মিলিয়ন তথা ১ কোটি ওমরা ভিসা দেয়ার পরিকল্পনা করছে। এ জন্য তারা অনলাইনে ২৪ ঘণ্টায় ভিসা সুবিধা দেবে। কোনো যাত্রীকে দূতাবাসে যেতে হবে না।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্যমাত্রা হচ্ছে তারা বছরে প্রায় ৩ কোটি ভিসা দেবে। এসব হজযাত্রীর সেবা দিতে তারা ব্যবসায়িক সব বাধা দূর করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ