শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় বৈঠকে বসেন তারা। যা শেষ হয় দুপুর ১২টার কিছু আগে।

বৈঠকের বিষয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ১০টায় গণফোরাম সভাপতি এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঈন খানের বাসায় প্রবেশ করেন।

তারা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ রাষ্ট্রদূত, কানাডার উপ-রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। এছাড়া গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, দেশের বর্তমান রাজনেতিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ