শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু তুইঙ্গাপাড়ার ৩৮-৩৯ নম্বর পিলার এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু তুইঙ্গাপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় লাশটি উদ্ধার করে পুলিশ ৷

তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টের প্রায় ৫শ’ গজ অভ্যন্তরে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন কান্তি চৌধুরী ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ঘুমধুম পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই এক দিন আগে সীমান্তে মাইন বিস্ফোরণে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ